শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের ফকিরের তকেয়া (রমাকান্ত) গ্রামে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফকিরের তকেয়া এক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)র সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সদস্য আব্দুর রশিদ ব্যাপারী, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা, এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম প্রমুখ। এ সময় ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় দুর্নীতি মুক্ত ও সুশাশিত বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতি অভিভাববৃন্দের আহ্বান জানিয়েছেন।

 

সভায় অভিভাবকবৃন্দ মানসম্মত শিক্ষার নিশ্চিতে বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়মিত পাঠদান পরিচালনার পাশাপাশি, শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন, দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিকল্পনা প্রণয়ন, শ্রেণি কক্ষ ও শিক্ষক সংকটের সমাধান, বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পাঠদান চার্চা ও কম্পিউটার ল্যাব স্থাপনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone