শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি

নৈতিক স্খলনের কারনে দলীয় ভাবমূর্তি ক্ষুর্ন হওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলাধীন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রিপনকে দলের পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।

 

শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “নৈতিক স্খলনের কারনে দলীয় ভাব মূর্তি ক্ষুর্ন হওয়ায় আদিতমারী উপজেলাধীন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রিপনকে দলের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিদের্শক্রমে দায়িত্ব প্রদান করা হলো।”

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুর্নের অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় ভাবমূর্তি ক্ষুর্নের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি মোঃ আব্দুল মালেক সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি। আহ্বায়ক/সদস্য সচিব, আদিতমারী উপজেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone