লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ-এঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আব্দুস সামাদ মিঞা, মোঃ হোসেন আলীসহ লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, গত ৮ সেপ্টেম্বর রাত ৩টা ৩০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন লালমনিরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ।