শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

বন্ধু স্মরণে- স্মৃতিচারণ, শোকসভা ও দোয়া মাহফিল

লালমনিরহাটে এসএসসি ১৯৮৪ ব্যাচের লালমনিরহাটের বন্ধু মরহুম আব্দুল কুদ্দুস এঁর স্মরণে- স্মৃতিচারণ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ নভেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এসএসসি ১৯৮৪ ব্যাচের লালমনিরহাটের সকল বন্ধু‌র আয়োজনে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মরহুম আব্দুল কুদ্দুস এঁর স্মরণে স্মৃতিচারণ, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, মহসিন, মরহুমের ছেলে রাহাত রায়হান দীপ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ। এ সময় এসএসসি ১৯৮৪ ব্যাচের লালমনিরহাটের বন্ধুগণ উপস্থিত ছিলেন।

 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের বন্ধু সুভাষ চন্দ্র বর্মন, হাবিবুর রহমান হাবিব।

 

উল্লেখ যে, গত ২০ অক্টোবর ভোর ৪টা ১৫মিনিটে ঘুমের মধ্যে স্টোক জনিত কারণে ইন্তেকাল করেন ঢাকাস্থ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone