শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাইপাস সড়কের আনছার খাঁর পুকুর পাড় এলাকায় ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন।

 

আহত হয়েছেন ১জন নারীসহ ২জন যাত্রী।নিহতরা হলেন- লালমনিরহাটের মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

 

শনিবার (২৫ অক্টোবর) সকালে উক্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর জানান, মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুর পাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত নারীসহ ২জন যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone