শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৫ (২য় ধাপ) সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারী লালমনিরহাটের আয়োজনে এ মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অঃদাঃ) বিরোজিনী রায়-এঁর সভাপতিত্বে সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক বিমল কুমার রায়-এঁর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর। এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক (ইউআই) আবদুল ওহাব রেজা প্রমুখ। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আদিতমারীর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

 

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। যা পরবর্তীতে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে দিতে পারবে।

 

উল্লেখ্য যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্বিতীয় ধাপে ৭৪জন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone