শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন

লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন

লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজন এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, লালমনিরহাট প্রেসক্লাবের আহবায়ক আনোয়ার হোসেন স্বপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটন, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, একাত্তর টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা কৃষক দলের আহবায়ক নুরনবী মোস্তফাসহ রংপুর বিভাগের ৮ জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ যে, অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাটের জেলার প্রয়াত ৯ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone