শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

লালমনিরহাটে “একতা, প্রচেষ্টা, সফলতা” স্লোগান নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির সমর্থনে এবং শিক্ষকদের উপর ন্যাক্কার জনক পুলিশি হামলার প্রতিবাদে- অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের মিশন মোড়ে লালমনিরহাট জেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বিপুল, হাবিবুর রহমান মিঠুল, আব্দুল মান্নান সরকার, প্রভাষক আবু ইয়াহিয়া ইউনুছ আহমেদ, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক গোবিন্দ্র চন্দ্র বর্মন প্রমুখ। এ সময় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ, সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজ এবং লালমনিরহাট জেলার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone