শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন

আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড কয়েকটি গ্রাম; আহত-৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকটি গ্রাম। এতে শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তসহ ঘরের টিন ও ইটের আঘাতে ৩জন আহত হয়েছেন।

 

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এ সময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার ফলে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার।

 

ঝড়ে আহতরা হলেন- বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) এবং শহিদুল ইসলাম (৪৬)। আহতদের তাৎক্ষণিক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ঝড়ের প্রত্যক্ষদর্শী মোঃ শাহিনুর রহমান বলেন, সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন আকস্মিক প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড় বাতাসের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘর-বাড়ি ও গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো। তবে আরও বেশি সময় থাকলে কয়েকগুণ ক্ষতি হতো।

 

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

 

তিনি আরও বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসবেন।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য যে, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone