শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
তরুণদের খেলাধূলা ও সামাজিক কাজে ভূমিকা রাখবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

তরুণদের খেলাধূলা ও সামাজিক কাজে ভূমিকা রাখবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলাধূলা ও সামাজিক কাজসহ সকল ভালো কাজে অংশগ্রহণ করে উদাহরণ তৈরি করতে পারবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের তরুণরা।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম গ্রামে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, লালমনিরহাট জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম চাঁদ, আব্দুল ওহাব মন্ডল প্রমুখ। এ সময় ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ভালো খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের তরুণরা এগিয়ে যাবে। সমাজ তাদের দিকে তাকিয়ে আছে। মাদক, জুয়া থেকে দুরে থাকতে হবে, পরিবারের প্রতি দায়িত্ব আছে সেটা মনে রাখতে হবে, সেজন্য লেখাপড়ার পাশাপাশি ভালো কাজের মধ্যে থাকতে হবে, আর এই কাজের উৎসাহ দিবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone