শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয় মাঠে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ রুহুল আমিন, মোঃ আনসার আলী, মোহামিনা। বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান প্রমুখ। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রোগ্রাম অফিসার এস. এম মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, অভিভাবক, যুব গ্রুপের সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা উপস্থিত যুব গ্রুপের সদস্য ও অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১বছরের আগে বিবাহ না দেয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন।

পরে লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone