শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদি হাসান মুহিদ (২৭) এর লাশ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীটারী ইউনিয়নের হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নামে মুহিদ। কিছুক্ষণ পর ৩জন তীরে ফিরে আসলেও মুহিদ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা এবং বন্ধুদের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

কালীগঞ্জ উপজেলার মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এনামুল হক এনামের ছেলে মুহিদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা বলেন, মুহিদ নিখোঁজ হওয়ার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone