শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামিরা বিএনপিতে যোগদান

সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামিরা বিএনপিতে যোগদান

লালমনিরহাটের আলোচিত সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামিদের বিএনপিতে যোগদান করে নেওয়া হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কেডি বুড়িকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযানে এ যোগদান হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম চাঁদ ও মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডলসহ অন্যান্যদের উপস্থিতিতে লালমনিরহাটের আলোচিত ঘটনার আসামিদের মধ্যে আব্দুল আজিজ ওরফে আব্দুক জুয়ারু ও তোজাম হোসেন এখানে যোগদান করেন।

 

জানা যায়, গত ৯ আগস্ট রাতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক চিত্রের লালমনিরহাট জেলা প্রতিনিধি হেলাল হোসেন কবির পেশাগত কাজে শহরে যাওয়ার পথে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মকড়া ঢঢ গাছ এলাকার মকবুল হোসেন, তাঁর ছেলে জাতীয় পার্টির নেতা দাদন ব্যবসায়ী সোহরাব হোসেন ও আব্দুল আজিজ ওরফে আব্দুক জুয়ারু, তোজাম হোসেন এবং তাঁদের স্বজনেরা হেলালকে আটকে লাঠি ও রড দিয়ে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। এ সময় রক্তাক্ত অবস্থায় তাঁকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা হয়। চিৎকার শুনে তাঁর মা এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই দিন রাতে লালমনিরহাট সদর থানার ১১জনের নামে একটি মামলা হলে জাতীয় পার্টির নেতা দাদন ব্যবসায়ী সোহরাব হোসেনকে পুলিশ গ্রেফতার করে। বাকি আসামিরা ১৩ আগস্ট কোর্টে হাজির হয়ে জামিন নিয়ে হেলালের স্বাক্ষীদের হুমকি দিয়ে আসছে। সোহরাব গত ১৮ আগস্ট জামিন পায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone