শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
নব নিয়োগপ্রাপ্ত পয়েন্টসম্যানগণকে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত

নব নিয়োগপ্রাপ্ত পয়েন্টসম্যানগণকে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য্য” স্লোগান নিয়ে বাংলাদেশ রেলওয়েতে নব নিয়োগপ্রাপ্ত “পয়েন্টসম্যান” গণকে লালমনিরহাট রেলওয়ে বিভাগে কাজে যোগদান করায় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) লালমনিরহাটের শাখা কার্যালয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বি-১৭০৩) লালমনিরহাট শাখার আয়োজনে এ শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বি-১৭০৩) লালমনিরহাট শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম, সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, তমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামসহ বাংলাদেশ রেলওয়েতে নব নিয়োগপ্রাপ্ত পয়েন্টসম্যানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone