শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ

লালমনিরহাট রেল স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বগি উল্টে গেছে।

 

সোমবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর ২টার ‍দিকে লালমনিরহাট শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট রেলক্রসিংয়ে অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) হতে তাৎক্ষণিকভাবে ১ প্লাটুন বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone