শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম

ছাত্রদলের যুগ্ম আহবায়ককে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল হাবিব-কে সংগঠনের সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা।

 

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালমনিরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট পৌর শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আসাদুল হাবিবকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।”

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone