শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
পরিত্যক্ত রেলপথের মূল্যবান সম্পদ হরিলুট; রেলভূমি বেদখল ও রেলসামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা

পরিত্যক্ত রেলপথের মূল্যবান সম্পদ হরিলুট; রেলভূমি বেদখল ও রেলসামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা

লালমনিরহাট-মোগলহাট রেলপথ পরিত্যক্ত ঘোষণার পর কয়েক কোটি টাকার মূল্যবান সম্পদ লোপাট হয়ে গেছে। অবশিষ্ট যা ছিল রক্ষণাবেক্ষণের অভাবে তাও চুরি হয়ে গেছে।

 

দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেলপথের শিক, স্লিপার ও ক্লিপসহ মূল্যবান জিনিস লুট করে দেশের বিভিন্ন স্থানে পাচার করেছে। শুধু তাই নয়, রেলওয়ে ভূমি বেদখল ও রেলসামগ্রী নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। এই অপকর্মের সঙ্গে প্রশাসনের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করছে স্থানীয়রা।

 

জানা যায়, ১৯৮৮ সালের পর লালমনিরহাট-মোগলহাট (১০কিলোমিটার) রেলওয়ে লাইনে ট্রেন চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। পরে এই ব্রাঞ্চ লাইনের মোগলহাট স্টেশনে কর্মরত স্টেশন মাস্টারসহ কর্মচারীদের প্রত্যাহার কর নেয়া হয়। এ সময় ব্রাঞ্চ লাইনের মোগলহাট রেলস্টেশন ভবনের দরজা-জানালা, চেয়ার-টেবিলসহ মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। এমনকি রেলভূমি বেদখল ও রেলসামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মোগলহাট রেলস্টেশনের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। রেলওয়ের সম্পদ পাচারে জড়িত রয়েছে মোগলহাটের একাধিক চক্র। বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকা রেললাইনের অবস্থা দেখে মনে হয়- সম্পদ রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম উদাসীন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone