শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
পৃথক ঘটনায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

পৃথক ঘটনায় গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পৃথক ঘটনায় সাইফুল ইসলাম (৩৭) ও তুষার চন্দ্র বর্মণ (১৮) নামে ২জনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৭ জুলাই) সকালে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কলেজ ছাত্র তুষার চন্দ্র ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরি সাইফুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের তেলিপাড়ার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। সাইফুল ১১বছর ধরে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন।

 

অপরদিকে নিহত তুষার চন্দ্র বর্মন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা পরেশ চন্দ্রের ছেলে ও লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র। সে লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত স্টাফ নার্স তার মাসি (ফুফু) কনক রানীর সঙ্গে থাকতো।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় খবর পেয়ে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র নামে এক কলেজ ছাত্রের মরদের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটির সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone