শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশ্য প্রহরী সাইফুল ইসলাম (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৭ জুলাই) সকালে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলছিলো ওই নৈশ প্রহরীর মরদেহটি। সকাল ৯টায় বিদ্যালয়ে এসে মরদেহটি দেখতে পায় ওই বিদ্যালেয়ের শিক্ষক ময়না বেগম। পরে তিনি প্রধান শিক্ষকসহ স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সাইফুলের পরিবারের লোকজন।

 

মরদেহটি উদ্ধার হওয়া ব্যক্তি হাড়িভাঙ্গা এলাকার মৃত গফুরের ছেলে। তিনি বিদ্যালয়টিতে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন।

 

হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ছায়া বেগম জানান, সাইফুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি বিদ্যালয়ের কাজ অনেক আন্তরিকতার সাথে করতেন। ময়না তদন্তের ছাড়াই সাইফুলের পরিবার লাশটি দাফন করার জন্য পুলিশের কাছে থেকে নিয়ে গেছে।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone