শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ইসকন লালমনিরহাটের বিবৃতি

সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ইসকন লালমনিরহাটের বিবৃতি

সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ইসকন লালমনিরহাটের বিবৃতি দিয়েছে।

 

বুধবার (২৫ জুন) ইসকন লালমনিরহাটের সভাপতি মহাকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতিতে এমনটিই জানিয়েছেন।

ইসকন লালমনিরহাটের সভাপতি মহাকৃষ্ণ প্রেম দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতি সূত্রে জানা গেছে, “সম্প্রতি গোশালা বাজার লালমনিরহাটে ঘটে যাওয়া সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে আমাদের সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা চলছে। শ্রী পরেশ চন্দ্রশীল, পিতা-মৃতঃ খোকারাম শীল ও শ্রী বিষ্ণু চন্দ্র শীল, পিতা- শ্রী পরেশ চন্দ্র শীল তারা আমাদের ইসকনের ভক্ত নয় এবং সদস্যও নয়। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং স্পষ্টভাবে জানাতে চাই যে, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত।

 

ইসকন বাংলাদেশের সমুজ্জ্বল ভাবমূর্তি অক্ষুন্ন রাখার ক্ষেত্রে সরকার, প্রশাসনসহ সর্বমহলের ঐকান্তিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি।”

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone