শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫-এর আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আকরাম হোসাইন, ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

 

মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

 

পরে ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ আশরাফ আলী আহাদসহ অন্যান্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone