শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক (আংশিক) কমিটি প্রকাশ করা হয়েছে।

 

সোমবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ আহবায়ক (আংশিক) কমিটি অনুমোদন করেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া-এর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ (পনের) দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এ আহ্বায়ক (আংশিক) কমিটি অনুমোদন করেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক: মোঃ আনিছুর রহমান (ভিপি আনিছ)। যুগ্ম আহ্বায়ক: মোঃ নাজমুল হুদা লিমন, মোঃ জাহাঙ্গীর আলম আনন্দ, মোঃ মিজানুর রহমান লাভলু। সদস্য সচিব: মোঃ হাসান আলী।

 

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করায় তাঁদের সমর্থকরা আনন্দিত।

 

এদিকে সোমবার (১২ মে) রাতে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কে- অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone