শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা

লালমনিরহাটে পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা

লালমনিরহাটে পুঁই শাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় পুঁইশাক চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার কৃষকরা পুঁইশাক চাষে বেশি ব্যস্ত।

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক মোঃ আঞ্জু (৪৫) ১হাজার টাকা খরচ করে ৫হাজার টাকার পুঁইশাক বিক্রি করেছেন।

 

ফুলগাছ গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায়, পুইশাক চাষি মোঃ আঞ্জু ক্ষেত থেকে পুইশাক কাটছেন বাজারে বিক্রির জন্য।

 

মোঃ আঞ্জু বলেন, আমি পুইশাক চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। ৫হাজার টাকার পুইশাক বিক্রি করেছি।

 

আঞ্জু জানান, পুইশাকের পাশাপাশি কলমিশাক, ধোন্দল চাষ করা হয়েছে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, পুঁইশাক আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। পুঁইশাক অধিক লাভজনক চাষ। পুঁইশাক সাধারণত দেড় থেকে দুই মাসের ফসল, তাই একই জমিতে বছরে ৬ থেকে ৮ বার চাষ করা যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone