শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে বরবটি চাষে এখন ব্যস্ত কৃষকেরা

লালমনিরহাটে বরবটি চাষে এখন ব্যস্ত কৃষকেরা

লালমনিরহাটে চলতি মৌসুমে বরবটি চাষে এখন ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকেরা। শত শত শ্রমিক ও পরিবারের লোকজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা প্রখর রৌদ্রের তাপ উপেক্ষা করে জমিতে বরবটি পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার কৃষকরা বরবটি চাষে বেশি ব্যস্ত।

 

কৃষকেরা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি জমিতে বরবটি পরিচর্যা কাজ নিয়ে ব্যস্ত সময় কাটান।

 

কৃষকেরা বলেন, বরবটি সাধারণত খরিফ মৌসুমে ভাল হয়। কিন্তু দিবস নিরপেক্ষ জাত বছরের যে কোনও সময়ে চাষ করা যায় এবং এই সবজির বছর জুড়ে চাহিদা থাকে। এই চাষ করলে মাটির উর্বরতাও বাড়ে। খরিফ মৌসুমের (মার্চ-সেপ্টেম্বর) চাষটা একটু আগে করলে বাজারে ভাল দাম পাওয়া যায়। খরিফ ও প্রাক খরিফে চাষ করার জন্য পুসা ফাল্গুনী, পুসা দোফসলী, পুসা বর্ষাতি, অর্ক গরিমা ভাল জাত।

 

কৃষকদের কাছে জমি ও মাটি সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ হলেও দোঁয়াশ মাটিই ভাল।

 

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের বরবটি চাষী আঞ্জু, আব্দুর রহমান ও আমিনুল ইসলাম বলেন, বরবটির চারা রোপণ করেছি এখন পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছি। বরবটি বাজারজাত যোগ্য হয়েছে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, হাটে-বাজারের চাহিদা বিবেচনা করে চাষিরা আগাম জাতের বরবটি চাষাবাদ করেন। এবার আবহাওয়া ও বাজার দুটোয় ভালো থাকায় বরবটি চাষে লাভবান হবেন চাষিরা। সেই সাথে আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone