শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ মিঞা-এঁর সভাপতিত্বে ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ,কে,এম মমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল মন্ডল, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় ও ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone