শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার কাশীরাম একরামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন ইজারাদার পুকুরে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক ও বিশিষ্ট সমাজকর্মী মোঃ জামাল হোসেন। এ সময় লালমনিরহাট জেলা ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল, কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবল খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক শিলুসহ সাঁতার প্রশিক্ষক ও সাঁতার প্রতিযোগী এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone