শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল

শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত

লালমনিরহাটে শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা-১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) লালমনিরহাটের গোশালা রোডস্থ শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এ শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়।

শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা ও গীতাপাঠ প্রতিযোগীতা পরিচালনা কমিটি লালমনিরহাটের আহ্বায়ক শ্রী শিবেন্দ্র নাথ রায় শিবু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী গুরুচরণ রায়, শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি ও সহ-সভাপতি শ্রী দুলাল কর্মকার, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি লালমনিরহাটের সভাপতি অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। এ সময় শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি লালমনিরহাটের সদস্যবৃন্দ ও শ্রীশ্রী শনিদেবের পূজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গীতাপাঠ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone