শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, লালমনিরহাট জেলা ক্রিকেট কোচ জিকরুল ইসলাম ফাতেমী, সহকারী কোচ যাকব রায়, লালমনিরহাট জেলা ফুটবল কোচ মোঃ আবুল কালাম আজাদ বকুল, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামাণিক প্রমুখ। এ সময় লালমনিরহাটের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেও সহায়ক।

তিনি আরও বলেন, জেলা পর্যায়ে এমন টুর্ণামেন্ট নিয়মিত আয়োজন করা হলে এখান থেকেই ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।

লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা আরও বাড়ানো প্রয়োজন।

অন্যান্য বক্তারা সবাই এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অংশগ্রহণকারী স্কুল সমূহ হলো- কালেক্টরেট কলেজিয়েট স্কুল, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়, ফাকল পুলিশ লাইনস স্কুল, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা করছেন, এ টুর্ণামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গণে নতুন প্রতিভার বিকাশ ঘটবে।

উল্লেখ্য যে, আগামী ২৮ তারিখ পর্যন্ত এ টুর্ণামেন্ট চলবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone