শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

লালমনিরহাটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নব-নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

​সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্পন্ন করায় লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল স্তরের অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব-নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

​নব-নির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বস্তরের অভিভাবক সমাজের বিজয়।

একই ভাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সহ-সভাপতি গোলাপী রানী।

সহ-সভাপতি গোলাপী রানী বলেন, অভিভাবকদের দেওয়া এই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো।

একই সাথে তারা কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল অভিভাবক ও শিক্ষক সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এই নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।

অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি বলেন, ১৯ জুলাই সভাপতি পদে নির্বাচিত হয়েছে, একই দিনে সহ-সভাপতিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাদের দায়িত্বকে আরও বৃদ্ধি করেছে এবং সমাজের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রেরণা জুগিয়েছে।

অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের অব্যাহত সহযোগিতা, পরামর্শ কামনা করছি। সকল অভিভাবকদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য যে, নব নির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি: মোঃ মাসুদ রানা। সহ-সভাপতি: গোলাপী রানী। সদস্য সচিব: প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। সদস্য: বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক মোছাঃ সাজিদা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক মৃনাল চন্দ্র, জমিদাতার উত্তরাধিকারী মোঃ আফছার আলী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শেফাউল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাঃ ফরিদা ইয়াছমিন বসুনিয়া, নির্বাচিত মহিলা অভিভাবক মোছাঃ আইরিন বেগম, নির্বাচিত পুরুষ অভিভাবক মোঃ মাহাবুব আলম হৃদয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone