লালমনিরহাটে “সবুজে বাঁচুক বিশ্ব, বৃক্ষরোপণে অভিযান সংঘ” স্লোগান নিয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ “একটি গাছ, লক্ষ প্রাণ” পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) লালমনিরহাটের ট্রেনিং স্কুল হতে বিএনপি কলোনীর দুই পাশের রাস্তায় লালমনিরহাটের খোর্দ্দ সাপটানা অভিযান পাড়াস্থ ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান অভিযান সংঘের আয়োজনে এ গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও অভিযান সংঘের স্থায়ী কমিটির সদস্য একেএম মমিনুল হক। এ সময় অভিযান সংঘের সভাপতি অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, সাধারণ সম্পাদক একেএম ওয়াহেদুজ্জামান অদু, সহ-সাধারণ সম্পাদক এহতাশামুল কবির লেমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম অন্ত, প্রচার সম্পাদক শামসুল হক, কার্যকরী সদস্য মোহতাসানুল আলম কালাম, কার্যকরী সদস্য মোহতারুল ইসলাম বিদ্যুৎ, রাশেদুল খন্দকার বাবু, সদস্য অ্যাড. ময়েজুল ইসলাম ময়েজসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।