শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে নাবিলা পরিবহনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে চাচা-ভাতিজি নিহত

লালমনিরহাটে নাবিলা পরিবহনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে চাচা-ভাতিজি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বর্ণামতি ব্রীজ এলাকায় নাবিলা পরিবহনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজি নিহতের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী ভাতিজি খাদিজাতুল কোবরা (২৬) কে চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য চাচা রমজান আলী (৪৫) লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিহত মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করাতে কালীগঞ্জ থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। মোটর সাইকেলটি আদিতমারীর স্বর্ণামতি ব্রীজ এলাকায় পৌছালো বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নাবিলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় ভাতিজি খাদিজাও। পরে স্বর্ণামতি ব্রীজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে জাতীয় মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে স্থানীয়রা। এতে জাতীয় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগীরা পালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সড়ক দূর্ঘটনায় নিহত ও দীর্ঘ যানজটের খবরে ঘটনাস্থলে আসেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী। তিনি বলেন, এ সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়। স্থানীয়দের দাবির প্রেক্ষিত সড়কে স্প্রীড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দেয় তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone