শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫খ্রি. অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫খ্রি. অনুষ্ঠিত

লালমনিরহাটে “জয় লাভ নয়, অংশগ্রহণই ক্রীড়ার মূখ্য উদ্দেশ্য” স্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ূব আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone