শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে আগামী ১৮ জানুয়ারি বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি’র তাফসীরুল কুরআন মাহফিল

লালমনিরহাটে আগামী ১৮ জানুয়ারি বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি’র তাফসীরুল কুরআন মাহফিল

লালমনিরহাটে আগামী শনিবার (১৮ জানুয়ারি) বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি-এঁর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

 

আগামী শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ইসলামিক সোসাইটি লালমনিরহাট এর আয়োজনে “মত ভেদ যার যার ইসলাম আমাদের সবার, অমুসলিম জনগোষ্ঠী ইসলামের কাছে আমানত” প্রতিপাদ্যকে সামনে রেখে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধান মুফাসসির বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। দ্বিতীয় বক্তা লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী। আমন্ত্রিত মুফাসসির প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাটের জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাটের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শুরা সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা উনয়ন ফোরামের চেয়ারম্যান মু. আনোয়ারুল ইসলাম রাজু, স্পেশাল ট্রাইব্যুনাল (বিজিবি)র (সহকারী অ্যাটর্নি জেনারেল) স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোঃ মাহফুজার রহমান (ইলিয়াস), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তালেব মিলু। সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হাকিম। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত থাকবেন।

 

জানা গেছে, পুরুষদের মূল মাঠ সোহরাওয়ার্দী উদ্যান লালমনিরহাট ও ২য় মাঠ কালেক্টরেট ময়দান (এলইডির ব্যবস্থাপনায়) এবং ৩য় মাঠ সিপি স্কুল মাঠ (এলইডির ব্যবস্থাপনায়)। মহিলাদের মাঠ লালমনিরহাট স্টেডিয়াম (পর্দা ও এলইডির ব্যবস্থাপনায়) অনুষ্ঠিত হবে।

 

ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি শুরু করেছে ইসলামিক সোসাইটি লালমনিরহাট।

 

আরও জানা গেছে, রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাফসীরুল কুরআন মাহফিল মাঠে আসবে। তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

উল্লেখ্য যে, তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠুভাবে হয়, সেজন্য মাহফিল ময়দানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। মাহফিল মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone