শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন

লালমনিরহাটে সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে শুভ বড়দিন উদযাপন।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের নবজীবন সেন্টার মিশন হাউজ প্রাঙ্গণে চার্চ অফ গড মন্ডলী লালমনিরহাটের আয়োজনে খ্রীষ্টান সম্প্রদায় এ শুভ বড়দিন উদযাপন করেছে।

 

লালমনিরহাটে স্থানীয় উপাসনালয়সহ বিভিন্ন বাসা বাড়ীতে আলোকসজ্জা ও রঙ্গিন সাজে সজ্জিত করা হয়েছে। বাড়ীতে বাড়ীতে চলছে উৎসবের আমেজ। এ উৎসবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ধর্মীয় উৎসব প্রানবন্ত করতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ক্রীষ্টমাস ট্রি ও স্টারকে আলোকিত করছে। লালমনিরহাটে বসবাসরত দেড় সহশ্রাধিক খ্রীষ্টান সম্প্রদায়ের লোকজন এ উৎসব পালন করছে। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা ও আর্শীবাদ বচন করা হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ উপস্থিত সকলে বড়দিনের কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

 

এ অনুষ্ঠানের পরিচারক মিঃ লরেন্স দাস লিটন। শুভেচ্ছা জ্ঞাপন ও প্রারম্ভিক প্রার্থনা করেন পালক মেরী মল্লিকা সিনহা। প্রশংসা ও আরাধনা করেন কয়ার দল। বিশেষ প্রার্থনা মিঃ দানিয়েল বর্মণ। শুভ বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন তপন কুমার বর্ম্মন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone