শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি-লালমনিরহাটে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকারের নতজানু স্বভাবের কারণে ভারত শুধু নিয়েছে, বাংলাদেশকে কিছুই দেয়নি। এই সরকারের এমপি-মন্ত্রীরা জনগণের সেবা করেনি, তারা শুধু দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা হত্যা, লুন্ঠন করেছে। তারা মানুষকে গুম করে অসংখ্য মায়ের বুক খালি করেছে। তিনি শনিবার (২১ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

পীর সাহেব চরমোনাই বলেন, বিএনপি ও আওয়ামী লীগের আমলে এই স্বাধীন বাংলাদেশ দূর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান হয়েছে। এমন দূর্নীতিগ্রস্ত দেশ আরো আছে কি না আমার জানা নেই।

 

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অন্য কোন দল রাজপথে আন্দোলনে নামতে সাহস পায়নি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রাজপথে থেকেছে। অবশেষে ছাত্র আন্দোলনে খুনি শেখ হাসিনা ও তার দোসর দূর্নীতিবাজ নেতারা দেশ থেকে পালিয়েছে।

 

তিনি বলেন, ইসলামী আন্দোলন একটি শক্তিশালী দল হয়েও স্বাধীনতার ৫৩বছরে কোন এমপি-মন্ত্রী হতে পারে নাই। কিন্তু এবার ইসলামী সমমনা দলগুলো ঐক্যের ডাক দিয়েছে। ধর্মপ্রাণ মুসলমানের বাংলাদেশে যেন ইসলামী শাসনতন্ত্র কায়েম হয় সেই লক্ষ্যে আমার কাজ করে যাচ্ছি। পরে তিনি লালমনিরহাটের ৩টি আসনে ৩জন প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

 

ইসালামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ মাওলানা অ্যাড. এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহমান কাসেমীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone