শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
ত্রাণ বিতরণে কর্মকর্তার উপর হামলা : গ্রাম পুলিশ আহত

ত্রাণ বিতরণে কর্মকর্তার উপর হামলা : গ্রাম পুলিশ আহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 

আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা (উপজেলা সমাজসেবা কর্মকর্তা) মাহবুবুল আলমের উপর হামলা চালায় চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদের লোকজন।

 

এ সময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন গ্রাম পুলিশ সেরাজুল ইসলাম।

 

হাতীবান্ধা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মাহবুবুল আলম বলেন, অনিয়মের অভিযোগে গতকাল বুধবার ২২ জুলাই ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়। আজ আবারও অনিয়ম দেখতে পেলে আমি প্রতিবাদ করি। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা করে। এ সময় আমি হলরুমে আটকা পরে যাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ।

 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone