শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে সাড়ে ১১কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাটে সাড়ে ১১কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাটে শাহীন হোসেন নামে এক কৃষকের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় নাই।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে প্রায় সাড়ে এগারো কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০/১৫ দিন আগে শাহীন তার সুপারি বাগানে গোবর সারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে একটি বিষ্ণুমূর্তি দেখতে পান। বিষ্ণুমূর্তিটি অনেক মূল্যবান পাথর ভেবে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারলে তারা থানা পুলিশকে খবর দেন। লালমনিরহাট থানা পুলিশ মঙ্গলবার সকালে শাহিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় শাহিন বাড়িতে না থাকলেও কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করাও হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষ্ণুমূর্তিটির মূল্য কত হতে পারে এ ব্যাপারে তার কোন ধারনা নাই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone