শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

লালমনিরহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ স্লোগান নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট সদর থানা প্রাঙ্গণে লালমনিরহাট সদর থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আলমগীর রহমান, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল প্রমুখ। এ সময় লালমনিরহাট পুলিশ ও লালমনিরহাট সদর থানার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ লালমনিরহাটের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

 

তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে এবং করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone