শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাটের নর্থবেঙ্গল মোড়ের গ্রাফিক্স পয়েন্টের সৌজন্যে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন রংপুর বিভাগের আয়োজনে লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের সভাপতি একেএম কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু আশকর সিদ্দিক পরশ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহ-সভাপতি সামশির আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অপরদিকে শনিবার (৯ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যমুনা ক্লিনিকের পরিচালক আলাউদ্দিন আল আজাদ, লালমনিরহাট জেলা বিএনপির যুব বিষয়ক মফিজুর রহমান বাবু, লালমনিরহাট পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone