শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত এবং জাহাঙ্গীর আলম জুলহাস, মো. মোমিনুল ইসলাম মমিন ও সুমন মিয়া-কে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত এবং বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দখল, টেন্ডার সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোমিনুল ইসলাম মমিন, পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া কে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

 

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ইতিমধ্যেই প্রেরিত হয়েছে।

 

উল্লেখ্য যে, বুধবার (৩০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দখল, টেন্ডার সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনিরহাট পৌর যুবদলের আহবায়ক ও লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে জুলহাসকে পুলিশ আটক করে পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। জুলহাস আটকের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ইতিপূর্বে ফলাও করে প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone