শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
মেধাবী শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় এগিয়ে এলো সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি

মেধাবী শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় এগিয়ে এলো সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসা’র ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী’র চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মন্ত্রী ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।

 

 

আজ মঙ্গলবার ২১ জুলাই সকালে সমাজকল্যাণ মন্ত্রী’র পক্ষে তার প্রতিনিধি হিসেবে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা শিক্ষার্থী তাজনিম জাহান সাম্মী’র জেষ্ঠা মাওঃ আজিজুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন। দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে।

 

জানা গেছে, হাতীবান্ধার মেধাবী শিক্ষার্থী তাজনিম জাহান সাম্মী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। খবরটি দেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি নিজেই ওই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয় এবং সহযোগিতার আশ্বাস দেন। আজ মঙ্গলবার সকালে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে ওই শিক্ষার্থী সাম্মী’র জেষ্ঠার কাছে ৫০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।

 

এ সময় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি জানান, প্রয়োজনে শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় আরও আর্থিক সহযোগিতা করা হবে।

 

তাজনিম জাহান সাম্মী’র জেষ্ঠা মাওলানা আজিজুল ইসলাম জানান, তার ভাতিজি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone