শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ

‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে আখ্যায়িত করায় কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে লালমনিরহাট জেলা প্রশাসক মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে বরখাস্থ ও উর্পযুক্ত বিচারের দাবিতে গত রোববার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনশন করেন ওই কলেজের ইংরেজি প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।

 

পরে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ৪ দিনের সময় নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন তুলে নেন।

সোমবার (২১ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বাদী হয়ে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়ে চিঠি দেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটের শিক্ষা শাখা থেকে সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়। বুধবার দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) এস এম শাফায়াত আখতার নুর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না একই কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দেন, যা সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।’

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দাখিল করা অভিযোগ ও অধ্যক্ষের ফেসবুক পোস্টের মর্মানুযায়ী কলেজের গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

কলেজ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর রোববার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় অধ্যক্ষ আবদুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কলেজের গভর্নিং বডি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরে বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone