শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন
রোটারি ক্লাব অব লালমনিরহাট এর ৩৯ তম চার্টার ডে পালিত

রোটারি ক্লাব অব লালমনিরহাট এর ৩৯ তম চার্টার ডে পালিত

লালমনিরহাটে রোটারি ক্লাব অব লালমনিরহাট এর ৩৯ তম চার্টার ডে পালিত হয়েছে।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) লালমনিরহাটের বিডিআর রোডস্থ মুন স্টার রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে রোটারি ক্লাব অব লালমনিরহাট এর আয়োজনে এ ৩৯ তম চার্টার ডে উদযাপন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব লালমনিরহাটের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম শেখ-এঁর সভাপতিত্বে রোটারি ক্লাব অব লালমনিরহাটের সেক্রেটারী রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, চার্টার সদস্য পাস্ট প্রেসিডেন্ট কামরুল হাসান বকুল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন চার্টার সদস্য পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর হামিদুল হক মন্টু, পাস্ট প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বিউটি, অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ, আব্দুস ছালাম বকুল, হারুন অর রশীদ, একেএম মাহাবুবুল আলম মিঠু, সামছুল আলম, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ কাসেম আলী, ইমিডিয়েট প্রেসিডেন্ট ইলেক্ট রফিকুল ইসলাম, লিয়াকত আলী ভূইয়া, রোটাঃ মোঃ মোকছেদুর রহমান, আব্দুল মজিদ, একরামুল হক সরকার, রাজিবুর রহমান, মোস্তাফিজার রহমান, মনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম, ডাঃ বিপ্লব, আঃ মান্নান, ট্রেজারার রফিকুল ইসলাম স্বপন, জেসমিন খুশী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এদিকে বন্যা পুনর্বাসন কর্মসূচিতে রোটারি ডিষ্ট্রিক্ট ৬৪ এর ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

 

অপরদিকে স্কুল, মাদ্রাসা, মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১হাজার ফলজ, বনজ বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ৩৯ তম চার্টার ডে অনুষ্ঠান শুরু হয়।

 

পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone