শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
আদিতমারী উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত

আদিতমারী উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারীতে “বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে “নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের” কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারী উপজেলা শাখার আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারী উপজেলা শাখার আমীর হায়দার আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও লালমনিরহাট জেলা শাখার আমীর অধ্যাপক আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও আদিতামারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আদিতমারী-কালীগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান অ্যাড. ফিরোজ হায়দার লাভলু। এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, লালমনিরহাট জেলা সেক্রেটারী অ্যাড. মোঃ আবু তাহের, জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাড. আব্দুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মুফতি মাওলানা মুজিবুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দেশ জাতি গঠনে আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এবং এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে। হিন্দুদের বাড়ি-ঘর রক্ষা করতে হবে। এবং সামনে হিন্দুদের পূজা উপলক্ষে কুচক্রী মহল সন্ত্রাসী হামলা চালাতে পারে এবং নানা ষড়যন্ত্র করতে পারে সব কিছুকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখিয়ে দিতে হবে। জামাত ইসলামের মহান আদর্শের দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone