শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “কালেমাগো মুসলমান, এক হও এক হও!” প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত যামীয়ু খিসালিহি, সাল্লু আলায়হি ওয়া আলিহি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ রবিউল আউয়াল) সকাল ১১টায় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডিএম সগীর, সদস্যবৃন্দ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিশাল র‍্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone