শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জোংড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ১নং সার্বজনীন হরি মন্দির কমিটির আয়োজনে হরি মন্দির কমিটির জোংড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

হরি মন্দির কমিটির সভাপতি বাবু সুধীর চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পরেশ কুমার সেন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে বিশেষ অতিথি বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বাবু জগন্নাথ ঘোষ, জোংড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুরেশ চন্দ্র রায়, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক বাবু ফনিভুষন শর্মা, পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজীর (চপল)। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone