শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কালীগঞ্জে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে দেশের চলমান বিরাজমান পরিস্থিতির আলোকে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, এ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, বিএনপি নেতা ফারহান উদ্দিন পাশা, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানভীর সাবু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক বুলবুল প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone