শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে অগ্রযাত্রা প্রকল্পের মানব পাচার কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে অগ্রযাত্রা প্রকল্পের মানব পাচার কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে মানব পাচার কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদে “অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ” প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

মদাতী ইউনিয়ন মানব পাচার কমিটির সভাপতি ও মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে মদাতী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাহেদুল ইসলাম, প্রকল্পের কর্ম এলাকার মেম্বারগণসহ ২৭জন মানব পাচার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ কর্মশালায় মানব পাচার কমিটির সদস্যদের দ্বায়-দ্বায়িত্ব, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া ও সারভাইভার সেবা বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়।

 

উক্ত কর্মশালায় উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি তানভীর শরীফ, ট্রেনিং এন্ড ক্যাপাসিটি স্ট্রেরেন্দেনিং স্পেশালিস্ট এবং মিজানুর রহমান, রিজিওনাল কোর্ডিনেটর উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রকল্পটির মানব পাচার বিষয়ক কর্মশালা আয়োজনের জন্য গণ উন্নয়ন কেন্দ্র ও উইনরক ইন্টারন্যাশনাল এর প্রসংশা করেন।

 

উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্পটির মাধ্যেমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মৎস্যজীবী পরিবারের সদস্যদের মাঝে মানব পাচারের ব্যাপকতা কমিয়ে আনতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone