শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে ছাত্রদলের ১জন নেতাকে বহিষ্কার!

লালমনিরহাটে ছাত্রদলের ১জন নেতাকে বহিষ্কার!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান মতু-কে ছাত্রদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখা।

 

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পাটগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতু-কে ছাত্রদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সভাপতি/ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone