শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
এস এম আশরাফুল হক মিঠুর উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

এস এম আশরাফুল হক মিঠুর উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কয়েকদিন যাবৎ পানিবন্দী থাকায় মানবেতর জীবন-যাপন করছে ওই ইউনিয়নের চৈতন সিতারাম কলাখাওয়া, ছোট বাসুরিয়া, বড় বাসুরিয়া ও চর বুদারু এলাকার মানুষজন।

 

এই কঠিন দূর সময়ে এখন পর্যন্ত সরকারি সহযোগিতায় কোন খাবার না পৌচ্ছলেও বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু নিজস্ব উদ্যোগে তিনি নিজেই এক বুক পানিতে ভিজে ১হাজার মানুষের কাছে শুকনো খাবারের প্যাকেট পৌছে দিয়েছেন। এই খাবারের প্যাকেট পেয়ে অনেকে স্বস্তির নিস্বাস ফেলছেন।

 

ওই এলাকার পানিবন্দী মানুষজন জানান, পানিতে রাস্তা-ঘাট ডুবে গেছে। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। কয়েকদিন যাবৎ পানিবন্দী থাকায় ঘরে মজুদ করা খাবার শেষ হয়েছে। এই কঠিন সময়ে আমরা সরকারি-বেসরকারি কোন সহযোগিতা পাই নাই। আমাদের বিপদের দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ বড়বাড়ী ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone